• সমগ্র বাংলা

জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিত, স্বৈরাচারের দোসর বলে কিল-ঘুষি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার আগে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া শাহ ছাহেব (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। লাঞ্ছিত আব্দুল মমিন ওই মসজিদের খতিব। তিনি বাদী হয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত শরীফ হোসেন সুমন একই ইউনিয়নের বাহেরগড়া গ্রামের বাসিন্দা ও জামায়াতের ইউনিট সভাপতি।

শনিবার (২৮ নভেম্বর) চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বলেন, এ ঘটনায় খতিব একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মসজিদ প্রাঙ্গণে জামায়াত নেতা সুমন ক্ষিপ্ত হয়ে খতিব আব্দুল মমিনের মুখে ঘুষি মারছেন এবং তার পাঞ্জাবির গলা ধরে টানাহেঁচড়া করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মমিন খতিব হিসেবে গত চার বছর ধরে ওই মসজিদে জুমার নামাজ পড়ান। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্থানীয় একটা পক্ষ তাকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে অপসারণ করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় নতুন মসজিদ কমিটি নতুন খতিব নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং খতিব আব্দুল মমিনকে আসতে নিষেধ করে। 

নিষেধ উপেক্ষা করে শুক্রবার তিনি মসজিদ প্রাঙ্গণে আসার পর হামলার শিকার হন।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হলে শনিবার দুপুরে মসজিদ কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সেখানে উপস্থিত ছিলেন না কমিটির সভাপতি ও সেক্রেটারি। কমিটির সিনিয়র সহসভাপতি এস এম সিরাজুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার নোমান লিখিত বক্তব্যে আওয়ামী শাসনামলে অস্বচ্ছ প্রক্রিয়ায় খতিব আব্দুল মমিনের নিয়োগের অভিযোগ তোলেন এবং খতিবকে আসতে নিষেধ করেছিলেন বলে উল্লেখ করেন।

হামলাকারী জামায়াত নেতা শরীফ হোসেন সুমন নিজেকে মসজিদ কমিটির সদস্য দাবি করে বলেন, 'খতিব আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমাদের মধ্যে হাতাহাতি হয়।'

খতিব আব্দুল মমিন বলেন, '২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে নতুন কমিটি তাদের পছন্দের খতিব নিয়োগ দিতে আমাকে অপসারণের চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার নামাজ পড়াতে আসার পর আমাকে স্বৈরাচারের দোসর বলে মারধর করে জামায়াত নেতারা।'  তাদের বংশের কেউই আওয়ামী লীগের রাজনীতি করে না বলে দাবি করেন তিনি।

মন্তব্য (০)





image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

১

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ...

image

মশাল মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ...

২

নিজস্ব ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির স...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ; ম...

৩

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজ...

image

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

৪

নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...

image

কুমিল্লায় আ.লীগের সঙ্গে বিএনপি-জামায়াত-পুলিশের সংঘর্ষ, ...

৫

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...

  • company_logo