ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ সময় সেতুসংলগ্ন একটি মার্কেট ও একটি রেস্তোরাঁয় অ'গ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অ'স্ত্র হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের গোলচত্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি মুহুর্মুহু কক'টেল বিস্ফো'রণ ঘটানো হয়। বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সেতু এলাকা।
অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সেতু ও এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
এদিকে অবরোধ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ এড়িয়ে নিরাপদ স্থানে সরে যান।
অবরোধ ও বিক্ষোভের মধ্যেই পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অগ্নিসংযোগ ও অবরোধের বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ...
নিজস্ব ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির স...
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...
নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...

মন্তব্য (০)