• সমগ্র বাংলা

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন্নয়ন সংস্থা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এবং অনলাইন পরিসরে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাগো নারী উন্নয়ন সংস্থা। সংস্থাটির ১৬ দিনের অ্যাক্টিভিজম ক্যাম্পেইন ২০২৬-এর অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) কক্সবাজারের রামুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধের বিষয়টি Women, Peace and Security (WPS) এজেন্ডার আলোকে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলি শর্মা।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম জাফর, রামু সরকারি কলেজের আইসিটি শিক্ষক আকতার জাহান কাকলী ও ববিতা বড়ুয়া, সিসিডিএফের নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, সুজলা মহিলা সমিতির পরিচালক কামাল উদ্দিন, হার্ট রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জুবাইর মাহমুদ এবং রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদসহ অন্যরা।

আলোচনায় অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার, ডিজিটাল নিরাপত্তা এবং জবাবদিহিতার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। বক্তারা ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলি শর্মা বলেন, নারী ও মেয়েদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের অ্যাক্টিভিজম ক্যাম্পেইন পালন করছে তারা। এ বছরের ক্যাম্পেইনের বার্তা ‘Justice for Every Woman প্রতিটি নারীর জন্য ন্যায়বিচার’। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘UNiTE to End Digital Violence Against All Women and Girls’ অর্থাৎ ‘সকল নারী ও মেয়েদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ ও এর সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচি পরিচালিত হচ্ছে।

জাগো নারী উন্নয়ন সংস্থাটির মতে, ডিজিটাল প্রযুক্তি নারীর শিক্ষা, যোগাযোগ, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক অংশগ্রহণের সুযোগ বাড়ালেও অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও অনলাইন হুমকি তাঁদের নিরাপত্তা ও মর্যাদার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তাই অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নারীর অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর নেতৃত্ব ও অর্থনৈতিক ক্ষমতায়ন উৎসাহিত করা, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

মন্তব্য (০)





image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

১

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

image

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হ...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন আটক

৫

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ...

  • company_logo