ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইকরামুল মোল্যা (৪০) নামে একজন ট্রলি চালক নিহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরামুল মোল্যা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত আবুবক্কর মোল্যার ছেলে।
বহরারমপুর গ্রামের সাকিল আহম্মেদ জানান, ইকরামুল শনিবার সকালে পাশ্বর্বর্তী খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু নিয়ে ট্রলিযোগে তার মেয়ে বাড়ি নড়াইল পৌরসভার গাড়ুচিরায় যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় গরু দুটিও আহত হয়েছে।
এদিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইকরামুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার বেশ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত একরামুল সৌদি আরবে থাকতেন। ৬ মাস আগে বাড়িতে এসে গরু বহনকারী ট্রলি চালাতেন। পরিবারে তার স্ত্রী, একটি ছেলে ও দুটি কন্যা সন্তান রয়েছে।###
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

মন্তব্য (০)