• সমগ্র বাংলা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে এবং পরে তাকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।


হালিমুল হক মিরু নলুয়া গ্রামের বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে থানা-পুলিশের একটি দল মিরুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। পুলিশ আসার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার না করেই ফিরে যায়; রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় মিরুর জনপ্রিয়তা রয়েছে এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি স্থানীয়দের; মূলত তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন।


এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়েছিল, তবে তিনি বাড়িতে ছিলেন না। পরে স্থানীয়রা গ্রেপ্তারের খবর শুনে ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

১

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

২

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায়...

৩

নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...

image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

image

নারায়ণগঞ্জে ভয়ানক পেনগান ও তিন রাউন্ড গুলি সহ যুবক গ্রেপ্তার

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

  • company_logo