• সমগ্র বাংলা

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পটুয়াখালী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি জানান, শাহাবুদ্দিন আহমেদ বাউফল থানার সন্ত্রাস দমন আইনের মামলায় আসামি ছিলেন। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের ঐক্যবদ্ধ করে নাশকতা ঘটানোর পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে জেলা পুলিশের সহায়তায় পটুয়াখালী শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বাউফলের বগা ইউনিয়নে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বাউফল থানার সন্ত্রাস দমন আইনের মামলায় তিনি আসামি ছিলেন। যার মামলা নম্বর-২৫, তারিখ ২৫ জুন ২০২৫।

মন্তব্য (০)





image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

১

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

২

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

৩

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর ...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৪

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

  • company_logo