• সমগ্র বাংলা

নাশকতার উদ্দেশ্যে যদি কেউ আসতে চায়, প্রতিরোধ করবে বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনও সদস্য কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত কোনও সরঞ্জাম যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সম্পূর্ণ সজাগ ও সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেছেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা আত্মত্যাগের মানসিকতা নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে কেউ যদি নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসার চেষ্টা করে, বিজিবি তা প্রতিরোধ করবে।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় বিজিবির নিরাপত্তাব্যবস্থা ও তল্লাশিকার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্তের চেকপোস্ট দিয়ে যাতে কোনও ধরনের নাশকতামূলক সরঞ্জাম প্রবেশ করতে না পারে, সে জন্য নারকোটিক্স ডগসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তল্লাশিকার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না এবং বিজিবি সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, তা নিশ্চিত করতেই এ পরিদর্শন।

তিনি আরও বলেন, সীমান্তে বিভিন্ন ধরনের অনুপ্রবেশের আশঙ্কা ও গুজব ছড়ানোর বিষয়টি বিজিবির নজরে রয়েছে। এসব বিষয়ে তারা সম্পূর্ণ সজাগ। কেউ নাশকতামূলক উদ্দেশ্য নিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিজিবি সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে স্থানীয় জনগণও বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।


এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে অট...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

৩

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ...

image

মশাল মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ...

৪

নিজস্ব ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির স...

image

জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিত, স্বৈরাচারের দোসর বলে কিল...

৫

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...

  • company_logo