• আন্তর্জাতিক

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) 

স্থানীয় সময় রাতে আঘাত হানা এ ভূমিকম্পে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। তুষারঝড় উপেক্ষা করে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভূ-পদার্থবিদ্যা বিভাগের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির আঞ্চলিক শাখার বিবৃতিতে বলা হয়, কামচাটকা অঞ্চলের রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭২ কিলোমিটার (৪৪ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল স্থলভাগে। আন্তর্জাতিক সময় (জিএমটি) অনুযায়ী, শনিবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে ভূপৃষ্ঠের ১৮৯ দশমিক ১ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, আঞ্চলিক রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কিতে কম্পনটির তীব্রতা ছিল ৩ মাত্রা।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় ছিল গভীর রাত। হঠাৎ কম্পনে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। তুষারঝড়ের মধ্যেও নিরাপত্তার জন্য অনেকেই নিজেদের অ্যাপার্টমেন্ট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি।

মন্তব্য (০)





image

মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অ...

১

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইলন মাস্কের স্টারলিংক...

image

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

২

নিউজ ডেস্কঃ অবতরণের মাত্র কয়েক মুহূর্ত বাকি। রানওয়ের দি...

image

এমএম২এইচে ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

৩

নিউজ ডেস্কঃ বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ ...

image

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

৪

নিউজ ডেস্কঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৫৯৩ ফুট উঁচুতে দা...

image

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে স্টারলিংক ব্যবহার করেছে ইরান

৫

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রো'ন হাম'লা চালাতে...

  • company_logo