• আন্তর্জাতিক

মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শনিবার দুপুরের কথা। শান ও কারেনি অঙ্গরাজ্যের সীমান্তের কাছাকাছি মো বাই এলাকার একটি গ্রামে তখন বিয়ের প্রস্তুতি চলছিল। নিজেদের ঘরবাড়ি হারানো দুজন মানুষের বিয়ের এই আয়োজনের মাঝেই হঠাৎ নেমে আসে আকাশের বিপদ। এক প্রত্যক্ষদর্শী আকাশে উড়োজাহাজের শব্দ শুনেও মনে মনে ভেবেছিলেন, হয়তো তাদের গ্রামে বোমা পড়বে না। কিন্তু ঘরে ঢুকতেই কানে আসে বিকট বিস্ফোরণের শব্দ, আর তাকিয়ে দেখেন বোমা হামলার জায়গায় ধোঁয়া উঠছে। মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় ওই বিয়ের বাড়িটি তছনছ হয়ে যায়।

হামলার পর মানুষজনকে সাহায্য করতে ছুটে যান ওই প্রত্যক্ষদর্শী। এএফপিকে তিনি জানান, সেখানে গিয়ে ১৭টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন এবং আহত হয়েছেন অনেকে। তবে অন্য গ্রামবাসীদের পাঠানো ছবিতে ছয়জনের মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। এএফপি অবশ্য নিজেরা এই ছবি কিংবা প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও যাচাই করতে পারেনি। ভিডিওগুলোতে রক্তাক্ত আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।

মো বাই এলাকায় ইতোমধ্যে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন। শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর আশপাশের গ্রামগুলোতে বিরোধী গোষ্ঠীগুলো সক্রিয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, এই যুদ্ধে সব পক্ষ মিলিয়ে এক লাখেরও বেশি মানুষ মারা গেছেন।

 

মন্তব্য (০)





image

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

১

নিউজ ডেস্কঃ ভারতের লোকসভার আসন পুনর্বিন্যাস বা নির্বাচন...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

২

নিউজ ডেস্ক : তলানিতে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপ...

image

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

৩

নিউজ ডেস্কঃ তেহরান ‘ট্রাম্পের সময়সীমার হুঁমকি&rsq...

image

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সাজাচ্ছে ইরান

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সমরাস্ত্র ও অত্যাধুনিক...

image

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, নিয়ন্ত্রণে সশস্ত্র ব...

৫

নিউজ ডেস্কঃ ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে উঠে সে...

  • company_logo