• আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এবং আশপাশের সমুদ্র এলাকায় নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।


ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।

তার এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে অকার্যকর করে দিয়েছে তাদের বাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।

দুই দেশের এই অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হা'মলা এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে পণ্য পরিবহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও জ্বালানি পরিবহণের ওপরও প্রভাব ফেলছে।

মন্তব্য (০)





image

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মো...

১

নিজস্ব ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পা'র&#...

image

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

২

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিস...

image

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীত...

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান নয় মাসের যু...

image

২০২৭ সালে বাংলাদেশ সফরে আসতে চান ইউটিউবার আইশোস্পিড

৪

নিউজ ডেস্কঃ জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড...

image

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদ...

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত &ls...

  • company_logo