• আন্তর্জাতিক

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করেছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার (২৭ নভেম্বর) আদালত এ আদেশ দেন।

বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নিয়োগের সিদ্ধান্তকে আইন অনুযায়ী টেকসই নয় বলে উল্লেখ করেন। 

একই সঙ্গে বিধানসভার স্পিকারকে বিষয়টি পুনর্বিবেচনা করে যুক্তিসংগত কারণ উল্লেখ করে নতুন আদেশ দেওয়ার নির্দেশ দেন। এ জন্য স্পিকারকে ১০ দিন সময় দিয়েছেন আদালত।

চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর স্পিকার রথীন্দ্র বসু তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী অংশের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা এবং আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

স্পিকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রবীণ তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশের জ্যেষ্ঠ নেতা।

এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামানকে নিজ নিজ পদে দুই মাস দায়িত্ব পালনের অনুমতি দিয়েছিলেন।

গত ১৮ অক্টোবর অন্তর্বর্তীকালীন ওই সময়সীমা শেষ হওয়ার পর শোভনদেব চট্টোপাধ্যায় আবারও হাইকোর্টের দ্বারস্থ হন। তার যুক্তি, অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মেয়াদ না বাড়ানোয় কোনো বিধায়কেরই ওই পদে থাকার আইনি অধিকার নেই।

তিনি আরও অভিযোগ করেন, আইনি কর্তৃত্ব না থাকা সত্ত্বেও দুই বিধায়ক বিরোধীদলীয় নেতা ও মুখ্য সচেতকের পদসংশ্লিষ্ট রাজ্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধা ভোগ করে যাচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য (০)





image

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীত...

১

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান নয় মাসের যু...

image

২০২৭ সালে বাংলাদেশ সফরে আসতে চান ইউটিউবার আইশোস্পিড

২

নিউজ ডেস্কঃ জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড...

image

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদ...

৩

নিউজ ডেস্কঃ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত &ls...

image

সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগ...

image

কুয়েতে হামলার কথা অস্বীকার করল ইরান

৫

আন্তর্জাতিক ডেস্ক :  কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘট...

  • company_logo