• আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, নিয়ন্ত্রণে সশস্ত্র ব্যক্তিরা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে জাহাজটি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, সমন্বিত বিশ্বসময় সকাল ৬টা ৩০ মিনিটে জাহাজটির নাবিকপ্রধান ছিনতাইয়ের বিষয়টি জানান। ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জাহাজটি অবস্থান করছিল। এ সময় সশস্ত্র কয়েকজন ব্যক্তি জাহাজে উঠে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে ইউকেএমটিও। জাহাজ ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ওই সমুদ্রপথে চলাচলকারী অন্য জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউকেএমটিওর সতর্কবার্তায় ছিনতাইয়ের শিকার জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং কতজন সশস্ত্র ব্যক্তি এতে অংশ নিয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে ১২°৫৫ উত্তর অক্ষাংশ ও ৪৮°০৪ পূর্ব দ্রাঘিমাংশ। এটি ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দূরে।

 

মন্তব্য (০)





image

এআই পরাশক্তি হতে ডেটা সেন্টার নির্মাণে মরিয়া ইসরাইল

১

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্র...

image

সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক বাজেট রাশিয়ার

২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেন যু...

image

বারটেন্ডার থেকে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী—যেভাবে উত...

৩

নিউজ ডেস্কঃ রাজনীতির মঞ্চে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইতালির ক্...

image

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির পার্লামেন্টে বহুল আলোচিত শিক্ষা সংস্কার আইন অ...

image

ইরানি বাহিনীর গোলাবর্ষণের মুখে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধব...

৫

ইরানের আকাশসীমার কাছে সতর্কতামূলক গু'লির মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে পালাতে বাধ্য হয়েছে যু...

  • company_logo