ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের লোকসভার আসন পুনর্বিন্যাস বা নির্বাচনী এলাকার সীমানা নতুন করে ঠিক করার সরকারি উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিরোধী দলগুলো। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এ নিয়ে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) কংগ্রেসের পার্লামেন্টারি কৌশল নির্ধারণ কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্ট করে দেন, পার্লামেন্টে সংখ্যা কম থাকলেও প্রস্তাবিত বিলের বিরোধিতা চলবে। তার মতে, বিজেপি নিজেদের রাজনৈতিক ফায়দার জন্যই এই উদ্যোগ নিচ্ছে।
বৈঠক শেষে কংগ্রেস সংসদ সদস্য গৌরব গগৈ জানান, তারা লোকসভার বর্তমান আসনসংখ্যা বহাল রেখেই নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ চালু করার পক্ষে। তার অভিযোগ, নারীদের আসন সংরক্ষণের জন্য সীমানা পুনর্বিন্যাসের কোনো প্রয়োজন নেই; বরং এর আড়ালে সরকার কোন ভোটার কোথায় ভোট দেবেন তা ঠিক করতে চাইছে এবং নির্বাচন কমিশনকে হাতের পুতুল বানিয়েছে।
অন্যদিকে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সব রাজ্যে সমান হারে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যাতে মোট আসন বেড়ে ৮৫০ হতে পারে এবং ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলোর আসন অনুপাত অপরিবর্তিত থাকে। এর আগে গত এপ্রিল মাসে জনগণনার শর্তে আনা সংবিধানের ১৩১তম সংশোধনী বিল বিরোধীদের আপত্তিতে আটকে গিয়েছিল। নতুন প্রস্তাবে বিরোধীদের আপত্তি কতটা সামাল দেওয়া যাবে, তা নিয়ে সংশয় রয়েছে।
নিউজ ডেস্কঃ শনিবার দুপুরের কথা। শান ও কারেনি অঙ্গরাজ্যে...
নিউজ ডেস্ক : তলানিতে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপ...
নিউজ ডেস্কঃ তেহরান ‘ট্রাম্পের সময়সীমার হুঁমকি&rsq...
আন্তর্জাতিক ডেস্ক : নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সমরাস্ত্র ও অত্যাধুনিক...
নিউজ ডেস্কঃ ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে উঠে সে...

মন্তব্য (০)