ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক ভিন্নতা থাকবে। তবে তা যেনো শিক্ষার পরিবেশে প্রভাব না ফেলে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা খাপ খাওয়াতে না পারলে সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, বেকারত্ব কমবে না।
তিনি আরও বলেন, কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, সেই প্রশ্ন সামনে এসেছে। যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি। কলেজের শিক্ষক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও শিক্ষাব্যবস্থা আরও আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি বলেও মনে করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছিল। বর্তমানে শিক্ষা ব্যবস্হা আরও আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
নিউজ ডেস্কঃ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য বিগত...
নিউজ ডেস্কঃ রাজধানীর চারপাশের নদ-নদীর দুই তীর থেকে ১০০ মিটার...
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শে...
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্...
নিউজ ডেস্কঃ দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও...

মন্তব্য (০)