• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।

‎সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
‎
‎অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে — ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
‎
‎উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলন অনুষ্ঠিত  হচ্ছে।
‎
‎পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।
‎
‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের।
‎
‎সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন— বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২ অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। 
‎
‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন— শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

মন্তব্য (০)





image

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০

২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা...

image

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু ...

৩

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নির...

image

সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে ...

৪

নিউজ ডেস্ক: সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইন-এর মাধ্...

image

‎বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রীর ঐতিহাসি...

৫

নিউজ ডেস্কঃ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধা...

  • company_logo