• জাতীয়

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি মি. জোহান সাথফের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

বৈঠকটি মূলত বাংলাদেশ ও জার্মানির মধ্যকার উন্নয়ন সহযোগিতার ওপর আলোকপাত করে অনুষ্ঠিত হয়। 

এ সময় বাংলাদেশ-জার্মান উন্নয়ন সহযোগিতা বিষয়ক জিটুজি (G2G) আলোচনার সাম্প্রতিক সফল সমাপ্তিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

বৈঠকে জলবায়ু কার্যক্রম, কপ-৩১ (COP31) ও জলবায়ু অর্থায়ন; রোহিঙ্গা সংকট, সংশ্লিষ্ট সম্পদ ঘাটতি, আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) সাম্প্রতিক রায় ও পরবর্তী পদক্ষেপসমূহ; প্রযুক্তি ও জ্ঞান বিনিময়; এবং রপ্তানি ঝুড়িসহ (এক্সপোর্ট বাস্কেট) অর্থনৈতিক বহুমুখীকরণের মতো বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জার্মান প্রতিপক্ষকে অবহিত করেন। এর মধ্যে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ (সৃজনশীল অর্থনীতি) উদ্যোগ, শিক্ষা ও নারী খাতে বর্ধিত বাজেট বরাদ্দ এবং শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কর্মসূচিসহ অন্যান্য বিষয় উল্লেখযোগ্য।

পার্লামেন্টারি সেক্রেটারি সাথফ রোহিঙ্গা ক্যাম্প এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) পরিদর্শনসহ তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরও কাজ করার ব্যাপারে তার গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

২

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৩

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

image

শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার

৫

নিউজ ডেস্ক : শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভা...

  • company_logo