• জাতীয়

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫২ জন রয়েছেন। এ সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৭৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ১৬৫ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৫৪টি ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিএমপি।

মন্তব্য (০)





image

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু ...

২

নিউজ ডেস্কঃ ২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নির...

image

সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে ...

৩

নিউজ ডেস্ক: সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইন-এর মাধ্...

image

‎বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রীর ঐতিহাসি...

৪

নিউজ ডেস্কঃ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধা...

image

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্য...

৫

নিউজ ডেস্কঃ বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল...

  • company_logo