ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারকে দায়ী করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে।’
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা। অন্যদিকে, খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা।
এছাড়া ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি।
এসময় অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউজ ডেস্কঃ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্...
নিউজ ডেস্কঃ রাজধানীর চারপাশের নদ-নদীর দুই তীর থেকে ১০০ মিটার...
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শে...
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্...
নিউজ ডেস্কঃ দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও...

মন্তব্য (০)