ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ অনিবার্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি দেন পুতিন। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রেখেছে।
পুতিন বলেন, ‘আমরা দেখছি, কিয়েভ সরকার আমাদের তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইউক্রেনের কর্তৃপক্ষ সেই পরামর্শ উপেক্ষা করছে। এ পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।’
তিনি আরও বলেন, জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দুটি শিল্প খাতের সূত্র জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪৫ শতাংশ কমেছে।
ইউক্রেনের হামলা বেড়ে যাওয়ায় রাশিয়ার কয়েকটি অঞ্চলে খুচরা পর্যায়ে পেট্রল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে পুতিন বলেছেন, দেশের জ্বালানি বাজারে এখনো কিছুটা সংকট থাকলেও অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর পেট্রলের দাম স্থিতিশীল হয়েছে।
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাতে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধের উদ্যোগের কথা জানান। এরপর ইউক্রেনের হামলা কিছুটা কমলেও মাসের শেষ দিকে আবার তা বেড়ে যায়।
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রা...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে ...
নিউজ ডেস্কঃ জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহ...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও...
আন্তর্জাতিক ডেস্ক : মিশর ও ইরাকের নাগরিকদের মধ্যে পারস্পরিক ভিসা ব্যবস্থা বাত...

মন্তব্য (০)