• আন্তর্জাতিক

‎চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী। এ অভিযানে পাকিস্তানের ৪০ বছর বয়সী নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের দুই নভোচারীর সঙ্গে অংশ নেবেন।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের সংবাদমাধ্যম জানায়, বুধবার (২৫ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে। অভিযানে পাকিস্তানি নভোচারীর সঙ্গে থাকবেন চীনের তাং হংবো ও উ ই।
‎
‎মহাকাশ স্টেশনে অবস্থানকালে জিশান আলী জীবপ্রযুক্তি ও উপকরণবিষয়ক চারটি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়া চুক্তির অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। স্বল্পমেয়াদি অভিযান শেষে তিনি ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন।

মন্তব্য (০)





image

‘যুদ্ধে ইরান জয়ী হবে’—যে যু্ক্তি দিলেন মার্কিন রাষ্ট্রবিজ...

১

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে ইরান জয়ী হবে এবং যুক্তরাষ্ট্র পরাজিত হবে বলে যু্ক্...

image

৫ টন বিস্ফোরক ধ্বংস করবে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরি...

image

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ ব...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি স...

image

‎এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি

৪

নিউজ ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা,...

image

তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

৫

নিউজ ডেস্কঃ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ...

  • company_logo