ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্ক করতে সোমবার (২৩ নভেম্বর) এ ঘটনা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।
চীনের ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অব স্টেট সিক্রেট প্রোটেকশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়, গুপ্তচরবৃত্তির দায়ে মা’কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার রাজনৈতিক অধিকার আজীবনের জন্য কেড়ে নেওয়া হয়েছে এবং ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের ‘বাওমিগুয়ান’ নামের অ্যাকাউন্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদেশে কর্মরত থাকার সময় মা ‘কাইলিন’ নামের এক বিদেশি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরিচিত হন। পরে তিনি ওই ব্যক্তির কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করেন। এসব তথ্যের মধ্যে একটি অভ্যন্তরীণ টেলিফোন ডিরেক্টরিও ছিল।
তবে কোন দেশের গোয়েন্দা সংস্থার হয়ে ওই ব্যক্তি কাজ করছিলেন, কখন ঘটনাটি ঘটেছে কিংবা অভিযুক্ত কর্মকর্তা চীনের প্রশাসনে কোন পদে ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পোস্টে বলা হয়, পরবর্তী সময়ে কাইলিন তাকে ‘তাং ঝেং’ নামের আরেক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাং ঝেং মায়ের আগের অবৈধ কর্মকাণ্ডের কথা চীনা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার হুমকি দেন। এই হুমকির মুখে মা গোয়েন্দাদের সহযোগিতা করতে রাজি হন।
এরপর একটি বিশেষভাবে নির্ধারিত ল্যাপটপ ব্যবহার করে তিনি গোপনীয় তথ্য সরবরাহ করতে থাকেন। এ কাজের বিনিময়ে তিনি ১০ লাখ ইউয়ানেরও বেশি অর্থ পান।
চীনের বিশাল প্রশাসনিক কাঠামোর কর্মকর্তাদের সতর্ক করতেই এ ঘটনা প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদেশি গোয়েন্দা তৎপরতা নিয়ে বেইজিংয়ের উদ্বেগ বাড়ার মধ্যে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হলো।
প্রকাশিত পোস্টে কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিদেশি গোয়েন্দাদের ফাঁদে ফেলার চেষ্টা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
নিউজ ডেস্কঃ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ...
নিজস্ব ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্...
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আনুষ্ঠানিকভাবে বেরি...
আন্তর্জাতিক ডেস্ক : আসামের বাংলাদেশের সীমান্তের কাছে গরু চোরাকারবারীদের...
নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছ...

মন্তব্য (০)