ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরিক অস্ত্র কারখানায় প্রায় পাঁচ টন বিপজ্জনক বিস্ফোরক ধ্বংস করতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। আগামী বুধবার সকালে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ৬৮টি ব্যারেলে সংরক্ষিত এসব বিস্ফোরক ধ্বংস করা হবে।
মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, এ ঘটনায় সিসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিস্ফোরক যেকোনো সময় স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছে।
সোমবার পরিবেশবাদী সংগঠনগুলোর করা আবেদন খারিজ করে দিয়েছেন একটি ফেডারেল আপিল আদালত। এর ফলে বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নে আইনি বাধা দূর হয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অঙ্গরাজ্য, স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই এ অভিযান চালানো হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্ফোরক ধ্বংসের পক্ষে একমত হয়েছে বলেও দাবি করেছে সেনাবাহিনী।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর এ অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। আদালত ও আইওয়ার নবনির্বাচিত গভর্নরের অনুমোদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন তিনি। তবে আদালতের সিদ্ধান্তের পর সেনাবাহিনী অভিযান এগিয়ে নেওয়ার ঘোষণা দেয়।
আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে দীর্ঘদিন ধরে সংরক্ষিত রয়েছে লেড অ্যাজাইড নামের অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরক। সেনাবাহিনীর মতে, দীর্ঘদিন সংরক্ষণের ফলে রাসায়নিক পদার্থটি পাত্রের ভেতরে পুনরায় স্ফটিকায়িত হয়েছে। এতে যেকোনো সময় স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছে।
সেনাবাহিনী বিস্ফোরকগুলো মাটি ও কংক্রিটের স্তরের নিচে রেখে নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার পরিকল্পনা করেছে। তাদের মতে, এটিই এগুলো অপসারণের সবচেয়ে নিরাপদ উপায়। তবে বিস্ফোরণের ফলে সিসাযুক্ত পদার্থের অবশিষ্টাংশ বাতাস, ভূগর্ভস্থ পানি ও আশপাশের জনবসতিতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দারা।
এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড যদি বিস্ফোরণ ঠেকান এবং সংরক্ষিত বিস্ফোরক স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হয়, তাহলে এর দায় তাকে নিতে হবে।
তবে রব স্যান্ড বলছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েক মাস ধরে কাজ করা বিশেষজ্ঞদের তথ্য বিবেচনায় নেওয়া উচিত। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে থাকা নিরাপত্তাসংক্রান্ত তথ্য সাধারণ মানুষের সামনে প্রকাশের আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে ইরান জয়ী হবে এবং যুক্তরাষ্ট্র পরাজিত হবে বলে যু্ক্...
আন্তর্জাতিক ডেস্ক : হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি স...
নিউজ ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা,...
নিউজ ডেস্কঃ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ...
আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের ...

মন্তব্য (০)