ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফেরানো নিয়ে আলোচনা চলছে। নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলে ফেরানোর আলোচনার মধ্যে এই নেত্রীকে নিয়েও আলোচনা চলছে। এ অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রুমিন ফারহানা জানান, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
রুমিন ফারাহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
তিনি বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’
নিউজ ডেস্কঃ সংবিধান সংস্কার কমিটিকে ‘এক দলীয়’ আখ...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাস্তব...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপ...
নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যা...

মন্তব্য (০)