ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসতে সচিবালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দলটি সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। নাহিদ ইসলাম ছাড়া প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।
নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যা...
নিউজ ডেস্কঃ হামলার পর সকাল থেকে যারা পরিবারের খোঁজখবর ন...
নিউজ ডেস্কঃ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমি...
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

মন্তব্য (০)