• রাজনীতি

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এই দেশ থেকে খুনি শেখ হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রক্তপিপাসু ও খুনি হাসিনা আর এই দেশে ফিরতে পারবে না। ডিসেম্বরে কেন, কখনোই আর ফিরে আসবে এটা মানুষ বিশ্বাস করে না।

রোববার (২২ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই দেশে আর দিল্লির দাসত্বের রাজনীতি চলবে না। ডিসেম্বরে ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে ছাত্রদল দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিহাসের জাঁকজমক বিজয় দিবসের উৎসব উদযাপন করবে।

সরকারি সফর আলী কলেজের উপাধ্যক্ষ ড. মো. মাকসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, শেখ হাসিনার দেশে আসার কথাটি হাস্যকর। যারা গণহত্যা করে পালিয়েছে তাদের দেশে আসার সাহস নেই।

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

মন্তব্য (০)





image

গাজীপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্ত...

১

নিউজ ডেস্কঃ  কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমি...

image

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

২

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: ...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার একট...

image

একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

৪

নিউজ ডেস্কঃ ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ...

image

‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...

৫

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক ত...

  • company_logo