• রাজনীতি

যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেফতার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : রাজধানীর মতিঝিলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

‎শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

‎মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত, আর নীরব থাকার সুয...

১

নিজস্ব ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক ক...

image

গোপালগঞ্জের পরিস্থিতি বিবেচনায় এনসিপির বিক্ষোভ নিয়ে চূড়ান...

২

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেই বি...

image

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেট...

৩

নিজস্ব ডেস্ক : ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা...

image

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জিএম কাদেরের নিন্দা

৪

নিউজ ডেস্কঃ নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্ব...

image

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে...

  • company_logo