• রাজনীতি

‘আর কোন স্ত্রী যেন স্বামী হারা না হন, প্রধানমন্ত্রী এ লক্ষ্যে কাজ করছেন: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তারা (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাবার পরও তাদের রক্তের তৃষ্ণা আরো তীব্র, আরো গভীর হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের রক্ত ও জীবন এখনও ঝরাচ্ছে তারা। ২০২৪ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে মাসুম বাচ্চাদের রক্ত পান করেও তারা ক্ষান্ত হয়নি। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিক, ফাইয়াজ, আবরারসহ ছোট ছোট বাচ্চাদের অকাতরে গুলি করে ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখতে চেয়েছিল। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের কাছে পালিয়ে যাওয়ার পরেও পাশের দেশ থেকে অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাÐ ঘটাচ্ছে। তার নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন কালিয়ার বিএনপি নেতা সোহেল রানা ও শাহিন মোল্যা। এই লাশ আমরা কোথায় রাখবো? তাদের মায়ের কাছে, স্ত্রীর কাছে কী জবাব দিবো? এই বেদনা, এই শোক নিয়ে আমাদের যেতে হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিন মোল্যার পরিবারের সঙ্গে সাক্ষাত এবং কবর জিয়ারত শেষে গণমাধ্যম ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। সেই লক্ষ্যে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে আর কারও যেন মায়ের বুক খালি না হয়, আর কোন স্ত্রী যেন স্বামী হারা না হন; কোন বোন যেন ভাই হারা না হয়, এই দিক লক্ষ্য রেখেই কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শাহিন ও সোহেল রানা হত্যাকান্ড সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওরা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। ওদের মর্যাদা হচ্ছে শহীদের মর্যাদা। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও মাগফিরাত কামনা করছি। এদের হত্যাকাণ্ডের বিচার হবে। বিচারের অধিকার কেউ কাড়তে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহিন ও সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বিকেলে পর্যন্ত মামলা দায়ের হয়নি। ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে।

মন্তব্য (০)





image

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

১

নিউজ ডেস্কঃ বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, ত...

image

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নে...

২

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে...

image

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা ...

৩

নিউজ ডেস্কঃ ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান...

image

‘ভারতের মধ্যস্থতায়’ বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে আওয়ামী...

৪

নিজস্ব ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী &lsquo...

image

আধুনিক সেনাবাহিনী গঠনে জিয়ার অবদান অনস্বীকার্য: রিজভী

৫

নিজস্ব ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহি...

  • company_logo