• রাজনীতি

বিএনপির দুই নেতা হত্যার অভিযোগে ক্রিকেটার মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার জন্য সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ দাবি জানান।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যৎবাণী সত্য মনে হচ্ছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে কোনও শর্ত থাকতে পারে না।

মন্তব্য (০)





image

‘ভারতের মধ্যস্থতায়’ বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে আওয়ামী...

১

নিজস্ব ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী &lsquo...

image

আধুনিক সেনাবাহিনী গঠনে জিয়ার অবদান অনস্বীকার্য: রিজভী

২

নিজস্ব ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহি...

image

মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান, কী হয়েছে তার?

৩

নিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্...

image

শেখ হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরত...

৪

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই ...

image

আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

৫

নিজস্ব ডেস্ক:  রাজধানী ঢাকায় আজ শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছ...

  • company_logo