ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসত্য ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এসব অপতৎপরতা মোকাবেলায় দলটির সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার করতে হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে নয়াপল্টন অবরুদ্ধ করে রাখা হতো; এমনকি সেখানে আসা শিক্ষকদেরও গ্রেফতার করা হতো।
এসময়, ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমনের চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্কঃ লকডাউনের নামে গোপালগঞ্জে তাণ্ডব চালায় আওয়াম...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরি...
নিউজ ডেস্কঃ ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপন...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ক...

মন্তব্য (০)