ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার, মানবপাচার ও সামুদ্রিক অপরাধ দমন এবং কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। এ লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, প্রশিক্ষণ বিনিময় এবং যৌথ মহড়ার বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে। এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে তিনি ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান। বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে জি-টু-জি পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর, যৌথ মহড়া, সেমিনার ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশি কর্মকর্তাদের জন্য ইতালিতে সমুদ্র অনুসন্ধান ও উদ্ধার, জাহাজে তল্লাশি, ড্রোন পরিচালনা এবং সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণসংক্রান্ত বিশেষায়িত প্রশিক্ষণে সহযোগিতা চান মন্ত্রী।
জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ, মহাকাশ ও আকাশপ্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
নিউজ ডেস্কঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং ...
নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত ম...
নিউজ ডেস্কঃ সরকারের খাল খনন কর্মসূচি সঠিক ভাবে বাস্তবায...
নিউজ ডেস্কঃ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্...
নিউজ ডেস্কঃ দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি ক...

মন্তব্য (০)