• জাতীয়

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এ এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি।

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।


 

মন্তব্য (০)





image

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্র...

১

নিউজ ডেস্কঃ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠ...

image

কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ...

২

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্...

image

‎ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে লাহোর

৩

নিউজ ডেস্কঃ ঢাকার বাতাসে তুলনামূলক উন্নতি হয়েছে। গত দুই দিনে...

image

‎সরকার হাজংদের ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনবে: ডেপুটি স্পিকার

৪

নিউজ ডেস্কঃ হাজং সম্প্রদায়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও হারান...

image

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা...

  • company_logo