• লিড নিউজ
  • জাতীয়

‎পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গত কয়েকদিনে তৈরি পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সবাই সজাগ থাকলে এ ধরনের অস্থিরতা থেকে রক্ষা পাওয়া যাবে। পাশাপাশি গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন শ্রমমন্ত্রী।
‎
‎আজ রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘২য় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এসব কথা বলেন।
‎
‎অনুষ্ঠানে শ্রমমন্ত্রী জানান, শ্রমিকদের কল্যাণে ৬টি মেডিকেল হাসপাতাল নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী; শিগগিরই যার কাজ শুরু হবে।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তৈরি পোশাক খাতের চলমান অসন্তোষকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম সংশোধনী আইন ২০২৬ ও শতভাগ শ্রমিকবান্ধব বাজেট দেয়ার পরও রাস্তায় যে অসন্তোষ দেখা যাচ্ছে, তা দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র।’
‎
‎এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ​বাংলাদেশের অগ্রগতির ওপর আস্থা রেখেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় আরও ৩ বছর বাড়িয়েছে জাতিসংঘ।
‎
‎প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করা হয়েছে।’
‎
‎তিনি আশা প্রকাশ করেন, বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ে শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম মানদণ্ড বজায় রাখলে বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।

মন্তব্য (০)





image

‘শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে’, ঢাবি ভর্তি পরীক্ষা...

১

নিউজ ডেস্কঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং ...

image

‎জুলাই হত্যাকাণ্ডের মামলা: আমু, দীপু মণি, শাহজাহান খানসহ ...

২

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত ম...

image

সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা বাড়াতে চায় ইতালি

৩

নিজস্ব ডেস্ক : বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার, মানবপাচার ও সামুদ্রিক...

image

‎খাল খনন কর্মসূচির সঠিক বাস্তবায়ন হলে মাছের উৎপাদন ব্যবস...

৪

‎নিউজ ডেস্কঃ সরকারের খাল খনন কর্মসূচি সঠিক ভাবে বাস্তবায...

image

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: ...

৫

নিউজ ডেস্কঃ  নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্...

  • company_logo