• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে বাস-ট্রাকে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে এবং এশিয়ান হাইওয়ের মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় বাসে আগুন দেওয়া হয়। আগুনে গাড়ি দুটির বেশির ভাগ পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা খড়বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) বৃহস্পতিবার ভোরের দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক বাজার জামে মসজিদ এলাকায় পৌঁছায়। সেখানে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে থামানো হলে ট্রাকটির চালক ও হেলপার ভেতরে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে ঘুম থেকে ডেকে তোলেন এবং কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানান।

এ সময় ট্রাকচালক গাড়িটি রক্ষায় প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুরে তিশা পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

১

‎নিউজ ডেস্ক: রাজধানীর রায়েরবাজারে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। &z...

image

জামালপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগ, নির...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্...

image

কটিয়াদীতে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ করলো পুলিশ

৩

‎নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্...

image

ঢাকা-পাবনা আন্তনগর ট্রেন চালু হচ্ছে আজ

৪

‎নিউজ ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে ঢাকা-পাব...

image

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

৫

‎নিউজ ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের দাপট...

  • company_logo