• আন্তর্জাতিক

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে এগোচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গতকাল রোববার তারা এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এমন অবস্থায় শহরটিকে রক্ষায় প্রস্তুতি নিচ্ছে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সেনারা।


তারা শহরটির চারপাশে পরিখা খনন এবং বালুর বস্তা দিয়ে দেওয়াল ও দুর্গ তৈরি করছে। তবে হুথিরা সামনে আরও অগ্রসর হলে এটি কতটা কার্যকর হবে তা নিশ্চিত নয়।

বার্তাসংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র বলেন, হুথিরা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছে এবং তারা এডেনের দিকে এগোচ্ছে।

তারা বলেছেন, হুথি যোদ্ধারা বর্তমানে আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের কাছে আছেন। যা এডেন থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।


ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা। এমন অবস্থায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকেই এই সরকার সব ধরনের প্রশাসনিক কাজকর্ম চালায়।


ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো হুথিদের দখলে আছে। তারা আরও ভূখণ্ড দখলে সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে এক যুগের বেশি সময় ধরে লড়াই করছে।


হুথিরা যখন এডেন দখল করতে এগিয়ে যাচ্ছে তখন ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে সরে যায়। এরপর দেশটির সরকার জানায়, এডেনকে রক্ষার জন্যই সেনাদের অন্য জায়গায় মোতায়েন করা হচ্ছে।

পরে হুথিদের সামরিক শাখার সূত্র এএফপিকে নিশ্চিত করেন, সরকারি বাহিনী যেখান থেকে সরে গেছে তারা সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছেন।

মন্তব্য (০)





image

আফগানিস্তানের সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ ম...

image

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর...

২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হা'মলার জন্য অপেক্ষা করবে না ইরান। প্র...

image

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু:...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ইস'রায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়াম...

image

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন...

image

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

৫

নিউজ ডেস্কঃ  পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হ...

  • company_logo