• আন্তর্জাতিক

নারীর ব্ল্যাকমেইলের মুখে রেললাইনে শেষ পরিণতি পুলিশ কর্মকর্তার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বালিয়ায় রেললাইনে প্রাণ হারিয়েছেন ২৮ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা। এক নারীর ব্ল্যাকমেইল ও বিয়ের জন্য চাপ দেয়ার জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

নিহত সন্দীপ কুমার বালিয়ার চিতবারাগাঁও থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে রেললাইনে শুয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশের কাছে খবর আসে। পরবর্তী স্টেশনে রেলওয়ের এক লোকো পাইলটের দাখিল করা এমআরও প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

পুলিশ সুপার ইরাজ রাজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা কাছেই একটি মোটরসাইকেল দেখতে পান। পরে বিস্তারিত তদন্তের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। সন্দীপ কুমারের বাড়ি সন্ত কবির নগরে। গত ১১ মাস ধরে তিনি চিতবারাগাঁও থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সুপার আরও জানান, সিকান্দারপুর থানা এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সন্দীপের। ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এবং ব্ল্যাকমেইল করছিলেন বলে অভিযোগ রয়েছে। ইরাজ রাজা জানান, দুই বছর আগে ওই নারী আরেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন।

মন্তব্য (০)





image

দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

১

নিউজ ডেস্কঃ  সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নিরাপত...

image

দুই মাস পর ডিজেলের দাম কমল

২

নিউজ ডেস্কঃ দুই মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র...

image

ইরান অভিযানে ব্যর্থতা, বরখাস্ত যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার

৩

নিউজ ডেস্কঃ ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহা...

image

সৌদির রাজধানী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন নি...

৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্ট...

image

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইর...

  • company_logo