• আন্তর্জাতিক

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হুমকি চিরতরে দূর করার ওপর জোর দিয়েছেন ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা এই বিপদ একবারেই নির্মূল করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন নেতানিয়াহু। এ সময় তিনি দেশে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। নেতানিয়াহুর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু অভিযোগ করেন, ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানের শাসকগোষ্ঠী আবারও দেশটির পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কাজ ফের শুরু করার সুযোগ পেলেই তেহরান এ উদ্যোগ নেবে বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহু আরও বলেন, ‘এ বিষয়টি পরিষ্কার হওয়া উচিত, যে হত্যাকারী শাসকগোষ্ঠী নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যা করতে দ্বিধা করেনি, তারা আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না।’

তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি। এই হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

 

মন্তব্য (০)





image

দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

১

নিউজ ডেস্কঃ  সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নিরাপত...

image

দুই মাস পর ডিজেলের দাম কমল

২

নিউজ ডেস্কঃ দুই মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র...

image

ইরান অভিযানে ব্যর্থতা, বরখাস্ত যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার

৩

নিউজ ডেস্কঃ ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহা...

image

সৌদির রাজধানী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন নি...

৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্ট...

image

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইর...

  • company_logo