• আন্তর্জাতিক

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। সেখানে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (১৫ নভেম্বর) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আলোচনার জন্য গোফম্যান বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। চলতি সপ্তাহে তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন।

তবে দুই গোয়েন্দাপ্রধানের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর চেষ্টা করছেন।

এ পরিস্থিতিতে মোসাদপ্রধানের ওয়াশিংটন সফর এবং সিআইএ পরিচালকের সঙ্গে তার বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। 

তবে বৈঠকের আলোচ্যসূচি বা সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সিবিএসও এমন কিছু জানতে পারেনি।

 

মন্তব্য (০)





image

দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

১

নিউজ ডেস্কঃ  সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নিরাপত...

image

দুই মাস পর ডিজেলের দাম কমল

২

নিউজ ডেস্কঃ দুই মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র...

image

ইরান অভিযানে ব্যর্থতা, বরখাস্ত যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার

৩

নিউজ ডেস্কঃ ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহা...

image

সৌদির রাজধানী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন নি...

৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্ট...

image

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইর...

  • company_logo