ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।তবে ভূমিকম্পের পরপরই কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববার রাতে অনুভূত এই ভূ-কম্পন অনূভুত হয়। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পটির অবস্থান ছিল ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
তবে ভূমিকম্পের সময় ও গভীরতা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় কম্পনটি আঘাত হানে। সংস্থাটি এর মাত্রা ৫ দশমিক ১ এবং গভীরতা ১৭৯ কিলোমিটার বলে জানিয়েছে।
অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে।
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী ...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হা'মলার জন্য অপেক্ষা করবে না ইরান। প্র...
আন্তর্জাতিক ডেস্ক : ইস'রায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়াম...
নিউজ ডেস্ক : সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন...
নিউজ ডেস্কঃ পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হ...

মন্তব্য (০)