• আন্তর্জাতিক

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  ইস'রায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের গুরুতর অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সাফ জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলকে ইস'রায়েলি গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেন।

ইস'রায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনের ঠিক আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এবং তার দপ্তরের সাবেক এক কর্মীকে গোয়েন্দা সূত্র হিসেবে উপস্থাপন করেন। সেই তথ্যের ভিত্তিতে পরোয়ানা ছাড়াই ১৪ জন পুলিশ কর্মকর্তা রা’আমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ভোট কেনার সন্দেহে তাদের গ্রেপ্তার করেন। নির্বাচনের দিনজুড়ে নেতানিয়াহু এই ঘটনাকে পুঁজি করে আরব দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান এবং দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হলে তিনি ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। তবে পরবর্তীতে তথ্যের কোনো সত্যতা না মেলায় পুলিশ গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেয়। এছাড়া নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইস'রায়েলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার জন্য গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির আবেদনও অ্যাটর্নি জেনারেল নাকচ করে দেন।

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এই ঘটনার অবিলম্বে তদন্ত এবং পুলিশ ও শিন বেতের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। অন্যদিকে, নেতানিয়াহুর দপ্তর ও তার লিকুদ পার্টি এই অভিযোগকে মিথ্যা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চরম উসকানি বলে দাবি করেছে। একই সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর পুনরায় জানানো আহ্বানকে স্রেফ ধোঁকাবাজি বলে উড়িয়ে দিয়েছেন আইজেনকট।

মন্তব্য (০)





image

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যো...

১

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী ...

image

আফগানিস্তানের সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ ম...

image

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর...

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হা'মলার জন্য অপেক্ষা করবে না ইরান। প্র...

image

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন...

image

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ডুবল ট্যাংকার

৫

নিউজ ডেস্কঃ  পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হ...

  • company_logo