• আন্তর্জাতিক

নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের (৩ নভেম্বর) নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর এ কথা বলেন তিনি। এদিকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এতে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে।
‎
‎বুধবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা এমন কিছু আইন প্রণয়নের প্রস্তাব পাঠাবে, যেগুলো তার কাছে ‘পাগলামি’ মনে হবে। সেসব প্রস্তাবে তিনি ভেটো দেবেন।
‎
‎ট্রাম্প বলেন, তারা এমন সব প্রস্তাব পাঠাবে, যেগুলো আমার কাছে অযৌক্তিক মনে হবে। আমি সেগুলোতে ভেটো দেব। কয়েক মাস এভাবে ভেটো দেওয়ার পর তারা নিজেরাই ফোন করে জানতে চাইবে, কীভাবে এসব কাজ এগিয়ে নেওয়া যায়। তখন আমরা একসঙ্গে কাজ করব।
‎
‎নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয়, এর একটি কারণ ছিল ইরান। তবে একই সঙ্গে মানুষ ইরান নিয়ে আমার নেওয়া পদক্ষেপের গুরুত্বও বুঝতে পেরেছে।
‎
‎বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে কংগ্রেসে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে নতুন আইন পাসের ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে হবে রিপাবলিকান প্রেসিডেন্টকে।

মন্তব্য (০)





image

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো...

১

 নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের নাগরিকরা যদি তার ওপর ...

image

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সাঈদ

২

 নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ...

image

মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পি...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান ও দেশটি...

image

ইরান যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, স্বীকারো...

৪

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভর...

image

‎আন্তর্জাতিক আদালতে নতুন ৫ বিচারক নির্বাচিত

৫

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) নতুন ...

  • company_logo