ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) নতুন পাঁচজন বিচারক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সংস্থাটির সদর দফতরে অনুষ্ঠিত গোপন ভোটাভুটিতে তারা নির্বাচিত হন । খবর আল জাজিরার।
সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথম ধাপে চারজন বিচারক নির্বাচিত হন। তবে পঞ্চম আসনটি পূরণের জন্য কয়েক দফা ভোটাভুটির প্রয়োজন হয়।
নতুন নির্বাচিত বিচারকেরা হলেন, যুক্তরাজ্যের ডাপো আকান্দে, ফ্রান্সের ফ্রাঁসোয়া আলাব্রুন, জর্ডানের মাহমুদ দাইফাল্লাহ হামুদ, সিঙ্গাপুরের রেনা লি এবং কেনিয়ার ফিবি ওকোওয়া। তারা প্রত্যেকেই ৯ বছরের জন্য এই পদে নিয়োগ পেয়েছেন।
নিরাপত্তা পরিষদ, পঞ্চম পদের জন্য, ইকুয়েডরের মার্সেলো ভাসকুয়েজ-বারমুদেজকে এবং সাধারণ পরিষদ কেনিয়ার ফিবি ওকোওয়াকে সমর্থন করেছিল। তবে ভাসকুয়েজ-বারমুদেজ প্রার্থিতা প্রত্যাহার করলে ওকোওয়া দুই পরিষদের সমর্থন পেয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন।
নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক এই আদালতে নির্বাচিত নতুন বিচারকদের মেয়াদ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিচারকাজে ধারাবাহিকতা রক্ষায় আইসিজেতে প্রতি তিন বছর পরপর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচিত হন।
আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের ভাষ্যমতে, তারা বর্তমানে রেকর্ড সংখ্যক ২৪টি বিরোধপূর্ণ মামলার ভার বহন করছে।
এর মধ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলাটিও রয়েছে। এছাড়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবল...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান ও দেশটি...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভর...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্...

মন্তব্য (০)