ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়ে বসেছে দলটি। প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা চারটি আসন পুনরুদ্ধারের মাধ্যমে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
এমন পরিস্থিতি এই গেল বছরও প্রায় অকল্পনীয় ছিল। এক বছরের মধ্যে রিপাবলিকানরা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রে। শেষ এক বছরে সবচেয়ে বড় ঘটনা যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়িয়ে পড়া। তার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে মার্কিনদের জীবনযাত্রায়। সেটাই ফুটে উঠেছে এবারের মধ্যবর্তী নির্বাচনে।
এবার ট্রাম্প নিজেও স্বীকার করে নিয়েছেন যে, ইরান যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে। তার মতে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে। আর সেই চাপ ভোটারদের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এর একটা অংশ ছিল ইরান। তবে একই সঙ্গে মানুষ বুঝেছে, ইরান নিয়ে আমি কী করেছি, সেটার গুরুত্ব কতটা।’
তিনি আরও বলেন, ‘মানুষ ইরান নিয়ে আমার কাজের সঙ্গে একমত। তবে বেশি দামে জ্বালানি কেনার স্বল্পমেয়াদি পরিণতি তারা সম্ভবত নিতে চায়নি। আর সেটা আমি বুঝতে পারছি।’
তবে ট্রাম্পের আশা, ইতিহাস এই যুদ্ধকে ইতিবাচকভাবে দেখবে। তিনি বলেন, ‘ইতিহাসের বিচারে আমার মনে হয়, সঠিক কাজ করার জন্যই আমাকে মনে রাখা হবে। তবে এর কারণে আমাদের এমন একটি সন্ধ্যা কাটাতে হয়েছে, যা খুব একটা সুখকর ছিল না।’
এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিয়ে মন্তব্য করেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘বিবেক হোক বা জীবনযাত্রার ব্যয়, আমেরিকানরা যুদ্ধকে না বলেছে। আর আমরা এই বার্তাকে সমর্থন করি।’
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবল...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান ও দেশটি...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) নতুন ...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্...

মন্তব্য (০)