• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সংকেত দিয়েছেন, সংঘাতের অবসান ঘটাতে তেহরান তার শর্তগুলো শিথিল করবে না।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে এক বৈঠকে খামেনি যুদ্ধের অবসান এবং ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে ইরানের শর্তগুলো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

ইরান সরকারের অর্থায়নে পরিচালিত ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, বৈঠকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার বিষয়েও আলোচনা করেন তারা। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বুধবার (২৮ অক্টোবর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশনায় গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এবং এতে দেশের কৌশলগত দিকনির্দেশনা নির্ধারিত হয়েছে।

পেজেশকিয়ান বলেন, খামেনির নির্ধারিত লক্ষ্য অর্জনে তার সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করবে। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo