• আন্তর্জাতিক

আরবদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি ইসরাইলি ডানপন্থি নেত্রীর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইলে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্যেই দেশটির ডানপন্থী দল ‘ইসরাইল ফার্স্ট’-এর প্রধান শারেন হাস্কেল আরবদের সম্পূর্ণ বাদ দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। ইসরাইলের ফিলিস্তিনি সংখ্যালঘু নাগরিকদের ভোটকেন্দ্রে গিয়ে ব্যাপক হারে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য চরম ডানপন্থী নেতাদের দায়ী করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সাবেক এই উপ-পররাষ্ট্রমন্ত্রী অতি-ডানপন্থী নেতা বেন-গ্যভির ও সমোত্রিচকে অভিযুক্ত করে বলেন, তাদের কর্মকাণ্ডের কারণেই ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকরা ‘জায়োনবাদ-বিরোধী দলগুলোকে’ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। এর সমাধান হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বী ইহুদি দলগুলোকে একত্র করে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব জানান, যেখানে কোনো আরব প্রতিনিধি বা তাদের সমর্থিত রাজনৈতিক দল থাকবে না।

ইসরাইলি সেনাবাহিনীতে অতি-অর্থোডক্স ইহুদিদের যোগদানের বাধ্যবাধকতা স্থগিত সংক্রান্ত প্রস্তাবিত আইনের প্রতিবাদে উপ-পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর গত জুলাইয়ে ‘ইসরাইল ফার্স্ট’ দলটি গঠন করেছিলেন হাস্কেল। তার প্রতিষ্ঠিত এই দলটি আরব ও অতি-অর্থোডক্স ইহুদি—উভয় পক্ষকে বাদ দিয়ে একটি স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ জায়নবাদী সরকার গঠনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

পার্লামেন্টারি আসন জয়ের জন্য ন্যূনতম ৩.২৫ শতাংশ ভোটের যে থ্রেশহোল্ড বা শর্ত রয়েছে, তার দল জনমত জরিপে এর নিচে থাকলেও নিজের রাজনৈতিক অবস্থানের পক্ষে অনড় রয়েছেন হাস্কেল। তিনি জানান, যে নীতির জন্য তিনি লড়াই চালিয়েছেন, তার জন্য তিনি আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি গর্বিত।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (০)





image

যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব কাতারের, যা আছে এতে

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ...

image

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্ত...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি...

image

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

৩

নিউজ ডেস্ক :  রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের ভোট গণনার ...

image

ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ১৪

৪

নিউজ ডেস্ক : ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের হাজম...

image

ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তায় ভারত, অস্ট্রেলিয়া, জ...

৫

নিউজ ডেস্ক : ভারত মহাসাগরজুড়ে ১৩ দিনের এক সমুদ্রযাত্রায় ভা...

  • company_logo