ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সংসদ (নেসেট) নির্বাচনে ঐতিহাসিক সাফল্য অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছে আরব দলগুলো। নির্বাচনোত্তর বুথফেরত জরিপ ও প্রাথমিক ফলাফল অনুযায়ী, রেকর্ডসংখ্যক ভোট পেয়ে পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ১৭টিতে জয় পেতে যাচ্ছে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো। ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের অভূতপূর্ব সাড়াদানের কারণে এই সমীকরণ তৈরি হয়েছে।
প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দুই প্রধান দল ‘জয়েন্ট লিস্ট’ এবং মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ‘রাম’ যৌথভাবে এই ১৭টি আসনে এগিয়ে রয়েছে। সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে সরকার গঠনের জোর প্রতিদ্বন্দ্বিতা চলায় এই ১৭টি আসন চূড়ান্ত সরকার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বৈষম্য নিরসন এবং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই এবার ফিলিস্তিনি নাগরিকরা রেকর্ডসংখ্যক ভোট দিয়েছেন। ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ ফিলিস্তিনি হলেও তারা সচরাচর ভোট বর্জন করতেন। তবে এবার তারা প্রায় ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করে ১৯৯৯ সালের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এর ফলে যেকোনো জোটের জন্যই আরব দলগুলোকে বাদ দিয়ে সরকার গঠন করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সূত্র: আল-জাজিরা
নিউজ ডেস্ক : রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের ভোট গণনার ...
নিউজ ডেস্ক : ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের হাজম...
নিউজ ডেস্ক : ভারত মহাসাগরজুড়ে ১৩ দিনের এক সমুদ্রযাত্রায় ভা...
নিউজ ডেস্ক : ইসরাইলের রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে প্রধানমন্...
নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কে...

মন্তব্য (০)