• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৮ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা এফে এ তথ্য জানিয়েছে।

‎দুর্ঘটনার পর রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের উচ্চগতির রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। দেশটির তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
‎
‎রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির ট্রেন দাঁড়িয়ে থাকা আরেকটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই ট্রেনের কয়েকটি বগি ছিটকে পড়ে যায়। দুটি ট্রেনে ৫০০ বেশি যাত্রী ছিলো।
‎
‎এদিকে, মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় সরকারের অবহেলাকে দায়ী করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

মন্তব্য (০)





image

আরবদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি ইসরাইলি ডানপন্থি নে...

১

নিউজ ডেস্ক : ইসরাইলে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্যেই দ...

image

যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব কাতারের, যা আছে এতে

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ...

image

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্ত...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি...

image

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

৪

নিউজ ডেস্ক :  রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের ভোট গণনার ...

image

ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ১৪

৫

নিউজ ডেস্ক : ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের হাজম...

  • company_logo