• রাজনীতি

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এ লক্ষ্যে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই সংসদ সদস্য।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান ইশরাক হোসেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই।’

তিনি জানান, সংগঠনটি মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের সহযোগিতাও নেবে। তাঁর মতে, অত্যধিক ঘনবসতিপূর্ণ ঢাকা-৬ এলাকায় জনগণকে সম্পৃক্ত না করে কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

ইশরাক হোসেন আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিজের উদ্যোগের বিরোধিতা হতে পারে উল্লেখ করে তিনি লেখেন, কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ, অনলাইন মাধ্যম ও অন্য গণমাধ্যম এ উদ্যোগ বানচাল করতে চাইতে পারে। এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিরোধিতা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে সব বাধা পেরিয়ে উদ্যোগটি সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

স্ট্যাটাসে এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক বলেন, আল্লাহর দেওয়া মৃত্যু ছাড়া কোনো ‘দালাল মিডিয়া গ্রুপ’ বা অপরাধী তাকে থামাতে পারবে না। একই সঙ্গে তিনি বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

’তারেক রহমান ও বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম-বর্...

১

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক র...

image

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারক...

২

নিউজ ডেস্ক :  জুলাইয়ের যোদ্ধাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা ...

image

স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বি...

৩

নিউজ ডেস্ক : পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির ব...

image

এই সমাজ এখন ফ্যাসিবাদমুক্ত: এ্যানি

৪

নিউজ ডেস্ক :ফ্যাসিস্টরা দেশের বাইরে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছ...

image

পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের অভিযোগ উদ্বেগজনক: গা...

৫

 নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মা...

  • company_logo