ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর তোপখোলা রোডে বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি।
এ সময় তিনি বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকদের অবস্থা ভালো না অথচ চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলকে দায় চাপাচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছে, আলোচনার মাধ্যমে সরকারের তা মেনে নেওয়া উচিত বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
নিউজ ডেস্কঃ দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগে...
জামানিউজ ডেস্ক : তে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানো...
নিউজ ডেস্ক : বগুড়া মহানগরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় ...
নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিরোধী ...
নিউজ ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্ব...

মন্তব্য (০)