• রাজনীতি

দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বিএনপিকে লক্ষ্য করে বলেন, ‘তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।’

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, ‘দেশে নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকদের অবস্থা ভালো না। অথচ চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলকে দায় চাপাচ্ছেন প্রধানমন্ত্রী।’

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছে, আলোচনার মাধ্যমে সরকারের তা মেনে নেওয়া উচিত।’ তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। ৭ মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’

বিএনপি নিজেই তাদের ৩১ দফা মানছে না দাবি করে পরওয়ার বলেন, ‘৯ নম্বর দফার বিপরীতে গিয়ে সব ক্ষেত্রই দলীয়করণ করছে সরকার।’

মন্তব্য (০)





image

দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

১

 নিউজ ডেস্ক : দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে। আর...

image

‎আ. লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি: গোলা...

২

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে ...

image

মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাত...

৩

জামানিউজ ডেস্ক : তে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানো...

image

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্রেফতার

৪

নিউজ ডেস্ক : বগুড়া মহানগরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় ...

image

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিরোধী ...

  • company_logo