ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক :ফ্যাসিস্টরা দেশের বাইরে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণ ও অসুস্থ নেতাকর্মীর খোঁজখবর নিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘদিন এই সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর আমরা অত্যাচারিত ও নির্যাতিত ছিলাম। গুম, মামলা-হামলা, জেল এ সমস্ত স্টিম রোলার প্রতিনিয়ত আমাদের ওপর চালিয়ে গেছে তারা।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এই সমাজ এখন ফ্যাসিবাদমুক্ত। যদিও দেশের বাইরে বসে ফ্যাসিস্টরা অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তবে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।
এ সময় বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক র...
নিউজ ডেস্ক : জুলাইয়ের যোদ্ধাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা ...
নিউজ ডেস্ক : পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির ব...
নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মা...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ...

মন্তব্য (০)